1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ধামরাইয়ে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

শওকত হোসেন সৈকত ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাইয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে সোহাগ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ।

রবিবার (০৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এর আগে শনিবার বিকালের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা করেন।

গত শুক্রবার বিকালের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সোহাগ উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের গান্ধুলিয়া এলাকার বাসিন্দা। তিনি একই ইউনিয়নের বারবাড়িয়া এলাকার শাহাবুলের বাড়ির ভাড়াটিয়া।

ভুক্তভোগী শিশু বারবাড়িয়া এলাকার মিজানের বাড়ির ভাড়াটিয়া। সে ভোলার চরফ্যাশন উপজেলার চরমনসা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গত শুক্রবার বিকালের দিকে খেলাধুলা করতে বের হয় ওই শিশু। এ সময় অভিযুক্ত তাকে ডেকে নিয়ে একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে জোরপূর্বক বলৎকার করে। এতে বাঁধা দিলে তাকে চড়থাপ্পড় ও মারধর করে। পরে তাকে ছেড়ে দেয়। বাসায় ফিরে ব্যথার কথা জানালে মা জিজ্ঞেস করলে বলৎকার ও মারধরের কথা জানায় সে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বলৎকারের ঘটনায় সোহাগকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা মামলা করেন। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট