1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা ৫ বছরে বদলে যাবে পিরোজপুর,বিএনপি-জামায়াতের যৌথ উদ্যোগে দুর্নীতিমুক্ত উন্নয়নের প্রত্যাশা:- এমপি মাসুদ সাঈদী, ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে গাজীপুরে চৌরাস্তা বাইপাসে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ

ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ,

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত  ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা গ্রামে পৈতৃক সম্পত্তিতে লাগানো  সাইনবোর্ড ভাঙচুর ও সীমানা খুঁটি উপড়ে ফেলে জোর পুর্বক জমি দখলে নেওয়ার অভিযোগ  উঠেছে চাচা শেখ আমির আলীর  বিরুদ্ধে।

রোববার (৬ই এপ্রিল) সকালে শেখ আমির আলীর নির্দেশে ১০/১২ জন দূশকৃতিকারী এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সৈয়দ আহম্মেদ।

অভিযুক্তরা হলেন— শেখ আমের আলী, মোঃ মহি উদ্দিন, মোমিন, মনির হোসেন, বাবু, মামুন, জসিম উদ্দিন ও আইয়ুব আলীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সৈয়দ আহম্মেদ পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির মালিক। তবে তার চাচা ও চাচাতো ভাইরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই জমি ভোগদখল করে আসছেন। গত ৩০ মার্চ সকালে তিনি তার দাবিকৃত জমিতে সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপন করেন। কিন্তু ৫ এপ্রিল সকালে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে সেখানে গিয়ে সীমানা খুঁটি উপড়ে ফেলে এবং জমি বিক্রয়ের সাইনবোর্ড ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।

এ সময় বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানান।

এ বিষয়ে অভিযুক্তদের দাবি, তারা কারও জমি দখল করেননি। তাদের মতে, ভুক্তভোগীর বাবা তাদের কাছে জমি বিক্রি করেছিলেন, তবে এখনো দলিল সম্পন্ন হয়নি। এ নিয়ে গ্রামে একাধিকবার বিচার-শালিশও হয়েছে এবং জমির দলিল সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।

ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট