1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা ৫ বছরে বদলে যাবে পিরোজপুর,বিএনপি-জামায়াতের যৌথ উদ্যোগে দুর্নীতিমুক্ত উন্নয়নের প্রত্যাশা:- এমপি মাসুদ সাঈদী, ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে গাজীপুরে চৌরাস্তা বাইপাসে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুরের কথা বলতেই দেশবেপী প্রশ্নের ঝড়—‘বাকি ২৯৯ আসনের খেজুর কোথায়? নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান”—নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী

কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে নকল ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-১০। আজ (১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাকটা ইউনিয়নের আটিবাজারের নাকদা এলাকায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে নামী কোম্পানির লেবেল ব্যবহার করে নকল ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানে কারখানার ভেতর থেকে বিভিন্ন ধরনের ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ এবং প্যাকেটজাত করার উপকরণ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র‍্যাবের কর্মকর্তারা জানান, এসব নকল ওষুধ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট