1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা ৫ বছরে বদলে যাবে পিরোজপুর,বিএনপি-জামায়াতের যৌথ উদ্যোগে দুর্নীতিমুক্ত উন্নয়নের প্রত্যাশা:- এমপি মাসুদ সাঈদী, ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে গাজীপুরে চৌরাস্তা বাইপাসে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুরের কথা বলতেই দেশবেপী প্রশ্নের ঝড়—‘বাকি ২৯৯ আসনের খেজুর কোথায়? নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান”—নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের

৫ বছরে বদলে যাবে পিরোজপুর,বিএনপি-জামায়াতের যৌথ উদ্যোগে দুর্নীতিমুক্ত উন্নয়নের প্রত্যাশা:- এমপি মাসুদ সাঈদী,

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি ঃ

বিএনপি ও জামায়াতে ইসলামী সম্মিলিতভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী পাঁচ বছরের মধ্যেই পিরোজপুর জেলার সার্বিক চিত্র আমূল পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
তিনি বলেন, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক ও উন্নত পিরোজপুর গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
রোববার রাত ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী আরও বলেন, “বিএনপি ও জামায়াতে ইসলামী যদি সম্মিলিতভাবে সততার সঙ্গে কাজ করে, তাহলে ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যেই পিরোজপুরের চেহারা পাল্টে যাবে। আমরা কাউকে কোনো ধরনের দুর্নীতি করতে দেব না। দুর্নীতি, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি পিরোজপুর গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ। জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর জজকোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন, ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্নালাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুজনের সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ঈদ পুনর্মিলনী শেষে উপস্থিত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট