1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে গাজীপুরে চৌরাস্তা বাইপাসে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুরের কথা বলতেই দেশবেপী প্রশ্নের ঝড়—‘বাকি ২৯৯ আসনের খেজুর কোথায়? নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান”—নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন,

ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে গাজীপুরে চৌরাস্তা বাইপাসে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:
ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে গাজীপুর মহানগর এলাকায় বাস কাউন্টার ও ফিলিং স্টেশনে জোরদার অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত আসনের বেশি যাত্রী পরিবহন এবং টিকিট প্রদানে অনিয়মের অভিযোগে পরিচালিত এ অভিযানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন এলাকার ব্যস্ততম চৌরাস্তা বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল মোহাম্মদ মোজাহেরুল হক এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়। অভিযানকালে একাধিক বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটে স্বচ্ছতার অভাব এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এসব অনিয়মের ভিত্তিতে সংশ্লিষ্ট কাউন্টারগুলোকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে নিকটবর্তী একটি ফিলিং স্টেশনেও অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পেয়ে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে পরিবহন সংশ্লিষ্টদের নির্ধারিত ভাড়া তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, সঠিকভাবে টিকিট প্রদান এবং যাত্রীদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া প্রদান না করা এবং অনিয়মের বিষয়ে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভোক্তা ও যাত্রীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে ঘরমুখো মানুষের যাত্রা হয় নিরাপদ ও স্বস্তিদায়ক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট