1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে গাজীপুরে চৌরাস্তা বাইপাসে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুরের কথা বলতেই দেশবেপী প্রশ্নের ঝড়—‘বাকি ২৯৯ আসনের খেজুর কোথায়? নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান”—নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন,

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি:
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার ইন্তেকালে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলাসহ পুরো শেরপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে শেরপুর-৩ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক ও রুবেল গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের প্রথম জানাজা আজ বুধবার বেলা আড়াইটায় শেরপুর পৌর পার্ক মাঠে এবং দ্বিতীয় জানাজা বিকেল ৫টায় শ্রীবরদী উপজেলায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা রেজাউল করিম নিহত হন। ওই ঘটনার শোক কাটতে না কাটতেই একই আসনের জামায়াত প্রার্থী ও জেলা সেক্রেটারি জেনারেলের মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট