1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ ধামরাইয়ে মসজিদের জমি দখল,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, সিরাজদীখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা “জনদুর্ভোগে মানবিক উদ্যোগ:- কুল্লা ইউনিয়নের ভাঙা রাস্তা মেরামত করলেন সুজন মাহমুদ,

দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্রে পরিণত করতেই হবে—এই লক্ষ্য বাস্তবায়নে যত বাধাই আসুক, জনগণকে সঙ্গে নিয়েই তা অতিক্রম করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা সরকারি মাঠে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতির কারণে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং চাঁদাবাজি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, দেশকে প্রকৃত উন্নতির পথে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়—এই নীতি বাস্তবায়নই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল অঙ্গীকার।
ডা. শফিকুর রহমান তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সততা, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে যুবসমাজ এগিয়ে এলে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত হবেই।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি ক্ষমতার পালাবদলের নির্বাচনও নয়। তিনি বলেন, এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। এ সময় তিনি দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো. নজরুল ইসলাম (ঢাকা-১), কর্নেল (অব.) আব্দুল হক (ঢাকা-২), অধ্যক্ষ শাহীনুর ইসলাম (ঢাকা-৩), দিলশানা পারুল (ঢাকা-১৯) এবং ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)—জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা।
এ ছাড়া জনসভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুর রহিম মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট