1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ ধামরাইয়ে মসজিদের জমি দখল,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, সিরাজদীখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা “জনদুর্ভোগে মানবিক উদ্যোগ:- কুল্লা ইউনিয়নের ভাঙা রাস্তা মেরামত করলেন সুজন মাহমুদ,

নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ,আমিনুর ইসলাম,
ঢাকার ধামরাই উপজেলার ১৪ নম্বর সূয়াপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে,ঘরে ঘরে ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ”এই স্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজউদ্দিনের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান শিমুলের নেতৃত্বে নেতাকর্মীরা নয়াপাড়ার ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও গণসংযোগের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল নয়াপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অ্যাডভোকেট মাহফুজুর রহমান শিমুল হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা ধানের শীষের প্রার্থীদের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা জানান।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,মোতালেব মেম্বার (মিয়াভাই),আরমান খান, জাকির খান,মহাসিন খান, তরব আলী সরদার,সত্তা মাদবর ও রাজিব সরকার।
এছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, নয়াপাড়া ও সূয়াপুর ইউনিয়নের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে—আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত শক্তিশালী হচ্ছে। ভোটারদের উৎসাহ ও অংশগ্রহণ ধীরে ধীরে একটি গণজোয়ারে রূপ নিচ্ছে। পরিবর্তনের প্রত্যাশায় স্থানীয় মানুষ ধানের শীষের পাশে ঐক্যবদ্ধ হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট