1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে গাজীপুরে চৌরাস্তা বাইপাসে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুরের কথা বলতেই দেশবেপী প্রশ্নের ঝড়—‘বাকি ২৯৯ আসনের খেজুর কোথায়? নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান”—নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন,

মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ-৩ আসনে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিতে বিশাল শোডাউন করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কোটগাঁও এলাকার পতাকা একাত্তর পর্যন্ত ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করে প্রায় ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে একটি নির্বাচনী মিছিল বের করেন তিনি।
মিছিল শেষে শহরের থানারপুল এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সড়কে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মো. মহিউদ্দিন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে বলেন,
“আসুন ওপেন লড়াই করি। কার জনসমর্থন বেশি, তা মাঠেই প্রমাণ হয়ে যাবে।”
এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন,
“পুলিশ প্রশাসন কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। বিনা অপরাধে নিরীহ মানুষের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণই তার জবাব দেবে। প্রশাসন জানে—জনগণ কার পাশে আছে।”
শোডাউন ও বক্তব্যকে ঘিরে মুন্সীগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তাপ ছড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট