শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
পরে একই রাতে আড়ালিয়া গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় বক্তব্যে সুজন মাহমুদ বলেন, “দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক।”
তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে রয়েছে এবং আগামীতেও থাকবে।”
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী রাঙা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহম্মেদ আলীসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।