1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

শীতে মানবিকতার পাশে ধামরাই এসডিআই’র উদ্যোগে শীতার্ত মানুষের পাশাপাশি গবাদিপশুর জন্যও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে শীতার্ত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই)। সংস্থাটির উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সুতিপাড়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের প্রকোপে কষ্টে থাকা দরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।
ব্যতিক্রমী এই আয়োজনে মানুষের পাশাপাশি পশুর কল্যাণের বিষয়টিও গুরুত্ব পায়। একশ’ জন গরুর ঋণগ্রহীতার খামারের গরুগুলোর শীতজনিত কষ্ট লাঘবে বিশেষ কম্বল বিতরণ করা হয়, যা উপস্থিত স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
এসডিআই’র নির্বাহী পরিচালক সামছুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।
এ সময় এসডিআই’র সিনিয়র পরিচালক সোহেলীয়া নাজনীন হক, সিনিয়র সহকারী পরিচালক (এমই) ইসমাইল হোসেন, জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং গবাদিপশুর সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এসডিআই ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট