1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানীর ৯টি বাণিজ্যিক খামারে আখ রোপণ মৌসুমের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

দর্শনা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানীর ৯টি বাণিজ্যিক খামারে আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২০২৬ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কেরুজ আকন্দবাড়ীয়া, ফুরশেদপুর, আড়িয়া, বেগমপুর, ঝাঁঝরি , ডিহি, হিজলগাড়ী বাণিজ্যিক খামারে রোপণ মৌসুমের করেন কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। তিনি বলেন, চিনি শিল্পকে টিকিয়ে রাখতে বেশি বেশি আখ রোপণ করতে হবে। ইতিমধ্যে চাষীদের জন্য ভালো মানের উন্নত বীজ নিয়ে আনা হয়েছে। এই বীজ রোপণ করলে ভাল মানের আখ উৎপাদন হবে এবং চাষীরা লাভবান হবে। এবার সাধারণ চাষী ও কেরুজ বাণিজ্যিক খামার মিলে ৬ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে। আশা করা যায় আমরা লক্ষ্যমাত্রা পুরন করতে পারবো। আগামী বছর চিনিকলটি বেশি দিন চলবে বলে আমরা আশাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উপব্যবস্থাপক (সিপিসিআর) আনোয়ার হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভৃঁইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক গালিব, খামার ব্যবস্থাপক সুমন কুমার সাহা, উপ-মহাব্যবস্থাপক (বীজ) দেলওয়ার হোসেন ও সিপিও মাহবুবুর রহমান।
চলতি মৌসুমে ৬ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট